ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিগ বস জাহিদ হাসানের খপ্পরে চার বন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নির্মিত হলো ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিগ বস’। বরজাহান হোসেন-এর রচনায় এবং ফরিদুল হাসান-এর পরিচালনায় সাত পর্বের এই ঈদের বিশেষ ধারাবাহিক প্রচারিত হবে ঈদের সাতদিন রাত ১১টা ০৫ মিনিটে আরটিভিতে।

‘বিগ বস’ নাটকের গল্পে দেখা যাবে- চার বন্ধু জাবেদ, তামিম, ঝিলিক ও পপির কাজ হচ্ছে বাটপারি করা। মূলত দ্রুত কোটিপতি হওয়ার বাসনা থেকেই তারা কাজটি করে। একদিন রাস্তা থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু কৌশলে মেয়েটি পালিয়ে গিয়ে তাদের ফাঁসিয়ে দেয়। নিজেদের বাঁচাতে চারজন চলে যায় কক্সবাজার। সেখানকার রিসোর্টে ঘটনাক্রমে পরিচয় হয় বিগবস ফিরোজ শাহের সঙ্গে। কোটিপতি ফিরোজ শাহ। তার পোশাক-আশাক, কথাবার্তা সব কিছুতেই রয়েছে অভিজাত্যের ছাপ। হোটেলের পার্টিতে সুন্দরী সোনিয়ার সঙ্গে নাচতে গিয়ে আনন্দে টাকা উড়ায়। সে রাত থেকেই চারজনের নজরে পড়ে যায় ফিরোজ শাহ। তাকে ফাঁদে ফেলার ধান্ধা করে তারা। কিন্তু ঘটনা শেষে দেখা যায়, উল্টো তারাই ফিরোজ শাহর খপ্পরে পড়ে গেছেন।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফিরোজ শাহ হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিগ বস জাহিদ হাসানের খপ্পরে চার বন্ধু

আপডেট টাইম : ১১:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১