ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ধানুশের সিনেমায় তিন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিচালক মিথরান জওহরের পরিচালনায় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ধানুশ। দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কাজ করবেন তারা। মজার বিষয় হলো—‘ডি৪৪’ নামের এ সিনেমায় তিন নায়িকা অভিনয় করবেন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তিনজন নায়িকা অভিনয় করবেন। তারা হলেন—নিথিয়া মেনন, প্রিয়া ভবানি, হংসিকা মোতওয়ানি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাদের। এর গল্প, চিত্রনাট‌্য, সংলাপও রচনা করেছেন ধানুশ। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। এর সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

তবে এখনো শুটিংয়ের বিষয়ে কিছু জানা যায়নি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগেম তান্ডিরাম’। অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী।

ধানুশের পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এরই মধ‌্যে হিন্দি ভাষার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন‌্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।

কিছুদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ধানুশ। সেখানে হলিউডের ‘দ‌্য গ্রে ম‌্যান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। এছাড়াও আরো বেশ কটি সিনেমার কাজ ধানুশের হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ধানুশের সিনেমায় তিন নায়িকা

আপডেট টাইম : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১