ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অভিনয়ে ফিরতে চান সালমানের সাবেক প্রেমিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খানের সাবেক প্রেমিকা অভিনেত্রী সঙ্গীতা বিজলানি আবারো রঙিন দুনিয়ায় ফিরতে চান। অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ‘কাতিল’, ‘ত্রিদেব’, ‘হাতিম তাই’- এ সব ছবিতে অভিনয়ের জন্য বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন সঙ্গীতা বিজলানি।

১৯৯৬ সালে ক্রিকেটার মুহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করার পর অভিনয়ের ক্যারিয়ার থেকে বিরতি নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। ফিটনেস ভিডিও পোস্ট করেন। অভিনয় জগৎকে কি মিস করেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে সঙ্গীতা বলেন, ফিরে তাকালে আফসোস হয় না। কারণ বিয়ে এবং অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল। ১৫ বছর বয়স থেকে কাজ করেছি। স্কুলে পড়াকালীনই মডেলিং করতাম। অনেক কাজ করেছি। সে সময় শোবিজ আজকের মতো এত অর্গানাইজড ছিল না। ফলে আদৌ ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার ব্যালান্স করতে পারব কি না, তা নিয়ে সন্দেহ ছিল।

এতদিন অভিনয় জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার পর, ফের অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সঙ্গীতা। তবে ফিরতে চান ডিজিটাল প্ল্যাটফর্মে। তার কথায়, ওয়েব শো এক্লপ্লোর করতে চাই। আমার সংবেদনশীলতার সঙ্গে মিলতে হবে, সেই শর্তেই অফার গ্রহণ করব। যে সব অফার পাচ্ছি, সে গুলো ভালো লাগছে না। প্রতিদিন যে কাজ হচ্ছে, তার বাইরে কিছু করতে চাইছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অভিনয়ে ফিরতে চান সালমানের সাবেক প্রেমিকা

আপডেট টাইম : ১১:২১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১