ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মেকআপের ধারণাটাই বদলে দিলেন সাই পল্লবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যেখানে আমরা মনে করি বা ভেবেই নেই সিনেমা ইন্ডাস্ট্রিতে মেকআপ ছাড়া কোন নায়ক নায়িকা ক্যামেরার সামনে দাঁড়ান না। তবে এবার সেই ধারণাটাকে বদলে দিলেন সাই পল্লবী। সাদামাটা ও প্রায় মেকআপ ছাড়াই শট দিলেন আর জয় করলেন দর্শকের হৃদয়। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর ক্ষেত্রেই এ কথা মানায়।

স্বল্পভাষী, মেধাবী, চিকিৎসক—আরও কত গুণ যে জড়িয়ে আছে সাইকে ঘিরে! তবে সবকিছু ছাপিয়ে তামিলনাড়ুর নাচপ্রিয় মেয়েটি দর্শকের হৃদয়ে জায়গা করেছেন যে কারণে, সেটি হলো রুপালি পর্দায় তাঁর অকপট ও সাদাসিঁধে উপস্থিতি। কোনো ভান নেই। মেকআপের আড়ালে তিনি অন্য সাই পল্লবী নন। বাস্তবে যা, রুপালি পর্দায়ও সেই সাই পল্লবী হেঁটে বেড়ান দর্শকের সামনে।

সাল ১৯৯২ তে তামিলনাড়ুর নীলগিরির কোটাগিরিতে জন্ম সাই পল্লবীর। নাচ ছিল তাঁর আগ্রহের কেন্দ্রে। কিন্তু ২০১৫ সালে মালয়ালম ছবি ‘প্রেমাম’ দিয়ে ঝড়ের মতো হাজির হলেন দক্ষিণ ভারতীয় সিনেমায়। সেই ঝড়ে এলোমেলো দর্শকমন। সেই যে দর্শকের মনে গেঁথে গেছেন, রুপালি পর্দায় তাঁকে নিয়ে উন্মাদনা থামছেই না।
পড়ালেখা করেছেন চিকিৎসাশাস্ত্রে। তাতে কী! এখন তিনি পুরোদস্তুর নায়িকা।

তবে স্টারডমে বিকিয়ে দেননি সবকিছু। নিজের আলাদা আদর্শ আছে। এই তো কয়েক দিন আগেই দুই কোটি রুপি পারিশ্রমিকের একটি বিজ্ঞাপন ছেড়ে দিয়েছেন। বিজ্ঞাপনটি ছিল রং ফরসাকারী একটি ক্রিমের। এক আড্ডায় জানিয়েছিলেন বিজ্ঞাপনটি প্রত্যাখ্যানের গল্প।

সাই জানান, শুরুতে নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন। তিনি বলেন, ‘মুখে ব্রণ থাকায় আমার চেহারা নিজেরই ভালো লাগত না। কিন্তু প্রেমাম মুক্তির পরে দেখলাম, আমি যে রকম, সেই আটপৌরে রূপেই আমাকে বরণ করে নিয়েছেন দর্শক।

এ ঘটনা আমার জীবনদর্শন বদলে দেয়। আমাকে আরও আত্মবিশ্বাসী করল আর নিজেকে চিনতে শেখাল। কারণ, আমার দেশের নারীরা এই আমারই মতো সাধারণ, মুখে ব্রণের দাগ, খুব লম্বা নয়। আমি তাঁদের প্রতিনিধিত্ব করতে চাই।’

পল্লবী মনে করেন, যে যেমন, সে সেভাবেই সুন্দর। সেই সৌন্দর্যকে উদযাপন করা উচিত। যেমনটি তিনি করে চলছেন। বাস্তব জীবনে সাইয়ের এই দর্শন আর পর্দায় তাঁর অকপট উপস্থিতিই সাইকে জনপ্রিয় করেছে, করেছে রুপালি পর্দায় ভারতীয় নারীর প্রতিনিধি। তাই সাইকে দর্শক তারকা হিসেবে নয়, তাঁদের একজন হিসেবেই আপন করে নিয়েছেন।

সাইয়ের শুভ্রতা তাঁর জনপ্রিয়তার মতোই ঊর্ধ্বমুখী। তাই এ নিয়ে আর বাৎচিত নয়। চলুন তার চেয়ে জন্মদিনে জেনে আসা যাক তাঁর জীবনের এমন কিছু ঘটনা, যা হয়তো না–ও জেনে থাকতে পারেন।

জর্জিয়াতে চিকিৎসাশাস্ত্রে পড়ালেখা করেছেন সাই পল্লবী। গত বছর লকডাউনের সময়ে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশনে অংশগ্রহণ করেন। প্রিয় নায়িকাকে সহপাঠী হিসেবে পেয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি অনেক শিক্ষার্থী। সে ছবি টুইটারে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সাই পল্লবী। পরবর্তী সময়ে ‘কালি’, ‘ফিদা’, ‘মারি-টু’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

বর্তমানে সাই পল্লবীর ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। নাগা চৈতন্যের সঙ্গে ‘লাভ স্টোরি’, রানা দাগ্গুবতীর সঙ্গে ‘বীরতা পর্ব’ এবং নানির বিপরীতে ‘শ্যাম সিংগা রায়’ সিনেমায় দেখা যাবে তাকে। মালায়ালাম ভাষার ‘আয়াপ্পানাম কোশিয়াম’ সিনেমার রিমেকে অভিনয় করবেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেকআপের ধারণাটাই বদলে দিলেন সাই পল্লবী

আপডেট টাইম : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১