ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেমিকাকে নিয়ে কাশ্মীরে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জি। অবশ্য তিনি তাকে ঝিনুক বলে ডাকেন। নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম সংসারের পুত্র অভিমন্যু। গত সাড়ে তিন বছর ধরে অভিমন্যু প্রেম করছেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেমের তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তার প্রেমিকার নাম দামিনী ঘোষ। যিনি একজন মডেল। বর্তমানে দামিনীকে নিয়ে অভিমন্যু রয়েছেন কাশ্মীরে। ভূস্বর্গ খ্যাত ওই অঞ্চলের পেহেলগাঁও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তারা।

তাদের একসঙ্গে কাটানো মূহুর্তের কিছু ছবি শেয়ার করেছেন অভিমন্যু ও দামিনী। একটি ছবিতে দেখা যায়, প্রেমিকাকে নিয়ে পাথরের উপর বসে আছেন তিনি। আরেকটি ছবিতে ঝিনুক কেবল কাশ্মীরের রূপ বন্দী করেছেন। ছবির ক্যাপশনে অভিমন্যু লিখেছেন, ‘শত্রুদের কথা না ভেবে, আশীর্বাদের কথা ভাবুন।’ অন্যদিকে দামিনী শেয়ার করেছেন তার সিঙ্গেল একটি ছবি। যেখানে তাকে কালো স্কিন টাইট পোশাকের উপর গোলাপি রঙের শীতপোশাকে দেখা যাচ্ছে।

জানুয়ারি মাসে অভিমন্যু যখন তার প্রেমের কথা প্রকাশ করেন, তখন শ্রাবন্তীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। ছেলের প্রেম নিয়ে তিনি বলেছিলেন, ‘আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে, মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। তবে এসব মিম-ট্রল নিয়ে তারা চিন্তিত নয়। নিজেদের মতো করে ভালো থাকতে ভালোবাসে তারা।

প্রসঙ্গত, সর্বশেষ রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকেই তারা আলাদা থাকছেন। আনুষ্ঠানিক বিচ্ছেদ করেছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে ইতোমধ্যে শ্রাবন্তীর জীবনে নতুন প্রেমিক এসেছে। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম চলছে বর্তমানে। কিছু দিন আগে নিজের বাড়িতেই সেই প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রেমিকাকে নিয়ে কাশ্মীরে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে

আপডেট টাইম : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১