ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তারকাবহুল মরীচিকা আসছে ১২ জুলাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘মরীচিকা’। ৮ পর্বের এ সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

শুটিং শুরুর সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিরিজটি। নানা চমকে ভরপুর তারকাবহুল এই সিরিজটির সেই আলোচনায় উত্তেজনার পারদ চড়ায় সিরিজটির ট্রেলার।

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি জানিয়েছে, আগামী ১২ জুলাই রাতে তাদের অ্যাপ ও ওয়েবসাইটে অবমুক্ত হতে যাচ্ছে ‘মরীচিকা’। এ সিরিজটির মধ্য দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে দেশের নতুন এ স্ট্রিমিং প্লাটফর্ম।

নির্মাতা শিহাব শাহীন বাংলাদেশ জার্নালকে বলেন, চরকির জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি চরকি একদিন বাংলা ভাষার সেরা প্লাটফর্ম হয়ে দাঁড়াবে।

‘মরীচিকা’ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, মরীচিকা হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে ‘না’ বলতে পারার গল্প। একটি হত্যাকাণ্ড কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়। মরীচিকা আমার বানানো সিরিজ। মরীচিকা দর্শকের জন্য বানানো সিরিজ।

সিরিজটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, ফারহান আহমেদ জোভান, ফারজানা রিক্তা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তারকাবহুল মরীচিকা আসছে ১২ জুলাই

আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১