ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে নায়িকা বুবলীর ফেসবুক স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কোপা আমেরিকায় ১১ জুলাই বসছে ফুটবলের সবচেয়ে বড় মহারণ। দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল খেলা ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা কাজ করছে। সারাবিশ্বে ফুটবেলপ্রেমীদের মধ্যে এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের ফুটবলভক্তরা দুই শিবিরে ভাগ হয়ে গেছেন। ইতোমধ্যে কথার লড়াই হাতাহাতি ও মারামারিতে গিয়ে ঠেকেছে।

এ বিষয়ে দুই দলের সমর্থকদের সতর্ক করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে বুবলী লেখেন, ‘আমরা বাঙালিরা যেমন ভোজনরসিক, তেমনি নানান বিনোদনধর্মী শাখায় নিজেদের বিনোদিত করতে সবাই ভীষণ ভালোবাসি। তা সিনেমা হোক বা খেলা, কিংবা এ জাতীয় কিছু। এ ধরনের আনন্দপ্রেমী জাতি হিসেবে খুব গর্ববোধ করি; কিন্তু পাশাপাশি যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, হেয় করা, গালাগালি, তর্কাতর্কি, গণ্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে তা সত্যি দু:খজনক।’

সবাইকে সতর্ক করে দিয়ে এই নায়িকা আরও লেখেন, ‘ভাইয়া এবং আপুরা, যাদের জন্য আমরা এসব করছি তারা তো জানেই না যে তাদের এতো ভক্ত বাংলাদেশে আছে। আর সবাইকে চেনা তো দুরের কথা! এমনকি তাদের নিজেদের দেশের মানুষেরা তাদের নিজের দেশের খেলা শুধু উপভোগ করে। কিন্তু আমাদের মতো এরকম করে কি না আমার জানা নেই।’

দুই দলের সমর্থকদের ভুল তুলে ধরে বুবলী আরও লেখেন, ‘অবশ্যই সাপোর্টার হতে পারি, কিন্তু তাই বলে অন্য কোনো দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, ঝগড়া, ছোট করা, হেয় করা- এমন কি আত্মহত্যা! দিন শেষে এই অতি সিরিয়াস ভক্তরাই কিন্তু নিজেকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তাতে কি আর্জেন্টিনা বা ব্রাজিলের কিছু আসছে-যাচ্ছে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে নায়িকা বুবলীর ফেসবুক স্ট্যাটাস

আপডেট টাইম : ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১