ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাতের স্বামী নিখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী ত্রিধা চৌধুরীর প্রেমের গুঞ্জন চলছে। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম বিভিন্ন জায়গায় এ নিয়ে নানা খবর ছড়াচ্ছিল। কিন্তু তারা মুখে কুলুপ এঁটে ছিলেন।

মঙ্গলবার (৬ জুলাই) একটি গণমাধ্যমকে ত্রিধা জানান, নিখিলের সঙ্গে তার স্রেফ বন্ধুত্ব। সেই বন্ধুত্ব স্কুল জীবন থেকেই। তাছাড়া নুসরাতের সঙ্গে বিচ্ছেদের ফলে নিখিল যেই মানসিক বিপর্যয়ে আছেন, সেটা কাটিয়ে তুলতে সাহায্য করছেন।

এবার মুখ খুললেন নিখিল জৈন। কলকাতার একটি গণমাধ্যমে তিনি বলেন, ত্রিধা আমার স্কুলের জুনিয়র। খুব ভালো বন্ধু। ও মুম্বাই থেকে কলকাতায় এলে দেখা করি। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে তো ভালোই লাগবে।

ত্রিধার বক্তব্যের সূত্র ধরে নিখিল বলেন, ত্রিধার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে চারদিকে নানা কথা বলা হচ্ছে। আমি যদি ত্রিধাকে ডেট করতাম, তাহলে সেটা সকলকে জানিয়েই করতাম; এতে লুকোছাপার কিছু নেই। লোকে সামান্য কফি খেতে যাওয়া নিয়েও গল্প তৈরি করে দিচ্ছে। আমরা তো অনেক দিনের বন্ধু, আজ হঠাৎ বন্ধুত্ব নিয়ে এত চর্চা কেন?

এদিকে, নুসরাতের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নিখিল জৈনের সঙ্গে যোগাযোগ বেড়েছে ত্রিধার। সেসব ঘিরেই তাদের প্রেমের গুঞ্জনের ডালপালা গজায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার প্রেম নিয়ে মুখ খুললেন নুসরাতের স্বামী নিখিল

আপডেট টাইম : ০৮:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১