ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেসিকে নিয়ে হিরো আলমের নতুন গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বপ্নের ফাইনালই হতে চলেছে কোপা আমেরিকায়। পেরুকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল নেমারদের ব্রাজিল। বুধবারের সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেন মেসিরাও। এ নিয়ে বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা বেশ উচ্ছ্বসিত। দেশের মেসি ভক্তদের উৎসাহ দিতে এবার গান গালেন হিরো আলম।
একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করেছেন তিনি। কদিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে গাইলেন তিনি।

নতুন গানের শিরোনাম ‘উই লাভ মেসি’। এর কথা লিখেছেন ও সুর করেছেন আকাশ নিবির। সংগীতে ছিলেন বিপি।

আজ বুধবার গানটি বন্ধন টিভি নামের ইউটিউব চ্যানেল ও তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ফেসবুকে ইতিমধ্যেই গানটির ভিডিও কয়েক ঘণ্টায় দেখা হয়েছে ৩ লাখের বেশিবার।

গানের কথাগুলো হলো- মেসি মানে আর্জেন্টিনা; মেসি মানে জয়। মেসি মানে আত্মবিশ্বাস, নেই কোনো ভয়। মেসি মানে বিশ্বসেরা, আছে পায়ে জাদু। মুক্ত হয়ে দেখবে বিশ্ব তোমার হাসি মধু। মেসি, মেসি, মেসি আমরা ভালোবাসি। আর্জেন্টিনা জিতে যাবে আমরা জেনে গেছি। বলো উই লাভ, বল বস মেসি। মেসি, মেসি, মেসি আমরা ভালোবাসি।

মেসিকে নিয়ে গান গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করি। গানটি গাওয়ার আগে আমাকে অনেকেই বলেছিল আর্জেন্টিনা জিতবে না। তবুও তো আমার প্রিয় দল জিতে গেল। আর্জেন্টিনা ফাইনালে কাপ নিলে এই মেসি’র গান দর্শক শ্রোতারা ইংলিশ ভার্ষণও শুনতে পারবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

বছরের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হন হিরো আলম। এপর্যন্ত তিনি বাংলা, হিন্দি, আরবিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে সমালোচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মেসিকে নিয়ে হিরো আলমের নতুন গান

আপডেট টাইম : ০৫:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১