ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পরপর বেশ কয়েকটি সুখবর পাচ্ছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। পরিবারে এক নতুন সদস্য যোগ হল তার। সেই খুশিই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। না, এত তাড়াতাড়ি মা হননি অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরে সন্তান জন্ম দেওয়ার কথা তার। এখন এক পোষ্য সারমেয়কে বাড়িতে স্বাগত জানিয়েছেন নুসরাত। অন্তত তার শেয়ার করা ছবি দেখে তো তেমনটাই মনে হচ্ছে‌। সারমেয়র দুই থাবার ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘স্বাগত’।

সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করা নুসরাতের ভিডিওতে জ্বলজ্বল করল ‘হোম’ লেখা নেমপ্লেট। হোম শব্দের ‘O’ লেটারটির জায়গায় পায়ের ছাপ, এই বুমেরাং ভিডিওর সঙ্গে দু’টি ছোট্ট পায়ের ইমোজি ব্যবহার করে লেখা ‘ওয়েলকামিং’।

কিছুদিন আগেই শুটিংয়ের কাজ শুরু করেছেন নুসরাত। এতদিন পুরনো ফটোশুটের ছবি ও বাড়িতে তোলা কিছু ছবিই নেটমাধ‍্যমে ভক্তদের জন্য শেয়ার করে আসছিলেন নুসরাত। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও বাড়িতে বসে থাকার পক্ষপাতী নন তিনি। তাই গোটা টিমের সঙ্গে যোগ দিয়েছেন কাজে। জানা যাচ্ছে একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের জন্য শুটিং করেছেন নুসরাত। শুটের জন্য লুক প্রকাশ্যে না আনলেও প‍্যাক আপের পরে গোটা টিমের সঙ্গে তোলা একটি ছবি নেটমাধ‍্যমে শেয়ার করেছেন নুসরাত। শেয়ার করেছেন ভ‍্যানিটি ভ‍্যানের মধ্যে তোলা একটি ছবিও। নেটজনতার আশা নেটদুনিয়ার পর এবার হয়তো ক্যামেরার সামনেও বেবি বাম্প নিয়েই ধরা দেবেন নুসরাত।

এদিকে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের প্রেম কাহিনী এখন টলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’। ওয়ান জুটির সফর যে এভাবে ‘এসওএস কলকাতা’ হাত ধরে এক হয়ে যাবে তা আর কে জানত? কিন্তু যশ-নুসরাত যে কবে ‘যশরত’ হয়ে উঠেছেন তা শুরুতে টের পাননি কেউই। চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে চলে আসে এই বিতর্কিত প্রেমের গল্প। বিতর্কেরও মাঝেও সোশ্যাল মিডিয়াতে সমানতালে অ্যাক্টিভ ‘যশরত’। দু-দিন আগেই আগাম সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন যশ, আর সোমবার ছোট্ট দু-পা-এর ইমোজি যোগ করা ছবি পোস্ট করে চমকে দিলেন নুসরাত, তবে সাসপেন্স বজায় রাখলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন নুসরাত

আপডেট টাইম : ০২:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১