ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাবার বিচ্ছেদের পর যা বললেন আমির কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ বছরের সংসারের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও। তাদের দুজনের জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। এত বছর একসঙ্গে সংসার করেছেন তারা। কিরণ নাকি ঘর এবং বাইরে দুটোই দারুণ ভাবে পরিচালনা করেন, আর এটাই তাদের সম্পর্কের চাবিকাঠি। কিন্তু এই জুটিই এবার সকলকে অবাক করে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেছে।

গত শনিবার যৌথ বিবৃতি দিয়ে আমির খান ও কিরণ রাও জানিয়েছেন, তারা আর একসঙ্গে সংসার করবেন না। তবে ছেলে আজাদের সব দায়িত্ব পালন করবেন মা ও বাবা হিসেবে। এই বিবাহ-বিচ্ছেদকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে বলেছেন আমির ও কিরণ দু’জনেই।

আমির-কিরণের এমন বিবৃতির পরই ইনস্টাগ্রামে মুখ খুলেছেন আমিরকন্যা ইরা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা শেয়ার করেছেন নিজের একটি শুয়ে থাকার ছবি। নীল ট্যাঙ্ক টপ পরে ভ্রূ-এর অঙ্গভঙ্গি করে আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা রহস্যময় এক পোস্ট করেছেন। যার লেখা সাফ জানাচ্ছে, আমির-কিরণের বিবাহ-বিচ্ছেদকেই কটাক্ষ করেছেন তিনি। ছবির সঙ্গে ইরার মন্তব্য, আগামী কালের পর্যালোচনা কী। এরই সঙ্গে ইরা জুড়ে দিয়েছেন, এটা কী হতে যাচ্ছে?

বাবার বিবাহ-বিচ্ছেদ যদিও ইরা খানের জীবনে নতুন নয়। ইরা খান আমিরের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের মেয়ে।  দ্বিতীয় বার একই ঘটনার পুনরাবৃত্তিতে কী বললেন তিনি, তা নিয়ে সবারই আগ্রহ রয়েছে।  দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আমিরের বিবাহ-বিচ্ছেদের পর সরাসরি কিছু না বললেও ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে সেখানে পেস্ট্রির ছবি জুড়েছেন ইরা। নেটপাড়ার বাসিন্দাদের অনেকেরই ধারণা, বাবা ও কিরণের এই কাণ্ড দেখে পেস্ট্রি খেতে খেতে তা উপভোগ করার মতো ঘটনা বলেই সাবধানী কটাক্ষ করেছেন মেয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাবার বিচ্ছেদের পর যা বললেন আমির কন্যা

আপডেট টাইম : ০২:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১