ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কার সঙ্গে সিঙ্গাপুর যেতেন পরীমনি, প্রত্যক্ষদর্শী হিসেবে বললেন জয়নাল হাজারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীমনিকে নিয়ে যখন মূল গণমাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফরমে নানা কথাবার্তা ঠিক সেই সময় ঢাকাই ছবির এই নায়িকাকে নিয়ে নতুন তথ্য যুক্ত করলেন ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী। পরীমনিকে নিয়ে সিঙ্গাপুর যেতেন ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার আরমান হোসেন। তিনি যে বিমানে গিয়েছেন সেই বিমানেই নায়িকা আরমানের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন আবার একই ফ্লাইটে এসেছেন।

জয়নাল হাজারী গত সপ্তাহে ফেসবুক লাইভে এসব কথা বললেও এটি ভাইরাল হয়েছে দু-একদিনের মধ্যে। তিনি নিজের ফেসবুক পেইজে শুধু পরীমনি বিষয়ক ও ডায়ানা বিষয়ক একটি ভিডিও ক্লিপস কেটে আপলোড করেন। হাজারী বলেন, ‘সম্রাটের এক সঙ্গী আরমান পরীমণিকে নিয়ে সিঙ্গাপুর যান। আমরা একই ফ্লাইটে গেলাম এবং আসার সময়ও একই ফ্লাইটে এলাম। এই আরমানের কোনো ছবি মুক্তি পেয়েছে বলে আমি জানি না। ফেনীতেও সে পরীমণিকে নিয়ে গিয়েছিল।’

ঠিক একইভাবে চিত্রনায়িকা অরুণা বিশ্বাসও এমনই প্রশ্ন তোলেন। তিনি বলেন, ৫ কোটি টাকার গাড়ি, ৪ কোটি টাকার বাড়ি, মাসে দুবার সিঙ্গাপুর যাতায়াত কিভাবে সম্ভব।

জয়নাল হাজারী বলেন, ‘একটা কথাতেই সব শেষ হয় যে, এই মেয়ে বোট ক্লাবে গিয়েই অপরাধ করেছে। মেয়েটা যদি না যেত, এ ঘটনা হতো না। তাকে যদি ধর্ষণ করা হয় বা নির্যাতন করা হয়, তা তার দোষেই হয়েছে। সে তো জানে ওই ক্লাবে কী হয়। মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি, বাঘ তো আমাকে খাবেই। সাপের গায়ের ওপর পা দিলে তো কামড়াবেই। এটা তো জানা কথাই; তাহলে সে কেন গেল। মূলত এটার জন্য আমি তাকে অপরাধী মনে করি।’

‘পরীমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে। তবে পরীমনি অসংলগ্ন, মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মাতাল হয়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম। কিন্তু তখন তা কেন করা হলো না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কার সঙ্গে সিঙ্গাপুর যেতেন পরীমনি, প্রত্যক্ষদর্শী হিসেবে বললেন জয়নাল হাজারী

আপডেট টাইম : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১