ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

মেয়ের বয়সী ফাতিমার প্রেমে পড়ে সংসার ভাঙলেন আমির?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এমন ঘোষণা দেন তাঁরা।

যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর যাত্রায় আমরা অনেক আনন্দ, উচ্ছ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।

বলিউডের অন্যতম জনপ্রিয় এ জুটির বিচ্ছেদের ঘোষণার পর গুঞ্জন শুরু হয় ২৯ বছর বয়সী ফাতিমার সঙ্গে প্রেমের কারণেই আলাদা হচ্ছেন আমির-কিরণ।

ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, মেয়ের বয়সী ফাতিমার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আমির। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন, আমির স্যারকে আমার ভালো লাগে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। বরং তাঁকে আমি আমার মেন্টর মনে করি। তবে আমির খান কখনোই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ। তবে এর পরের ছবি ‘ঠগস অব হিন্দুস্থান’-এ মেয়ে থেকে হয়ে যান নায়িকা। ২০১৮ সালে এ ছবি মুক্তির পর থেকেই আমির খানের সঙ্গে ফাতিমার সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

মেয়ের বয়সী ফাতিমার প্রেমে পড়ে সংসার ভাঙলেন আমির?

আপডেট টাইম : ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১