ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাবিলার একাডেমিক তথ্য ভুয়া!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকে অ্যাকাউন্ট খুলে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। যদিও ফেসবুকে নাম দিয়েছেন ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও বোঝার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন।

জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় ‘রঙিলা ফানুস’ নামের নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজিবা বাশার, সৈয়দ জামান শাওন প্রমুখ। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত হয়েছে।

সাবিলার একাডেমিক তথ্য ভুয়া!সাবিলার একাডেমিক তথ্য ভুয়া!নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, ‘তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা। আর এই মেডিকেল কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।’

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। অর্থাৎ এই খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। সাবিলাসহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। নাটকের শেষটাতে রয়েছে বড় একটি ধাক্কা। সেটি আগাম বলছি না।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘রঙিলা ফানুস’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাবহুল নাটক। যেগুলো ঈদ আয়োজন হিসেবে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাবিলার একাডেমিক তথ্য ভুয়া!

আপডেট টাইম : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১