ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরাসরি ভালবাসার কথা বললেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ধীরে ধীরে এগিয়ে আসছে টলিউড অভিনেত্রী নুসরাতের মা হওয়ার সময়। এমনিতেই এই সময় কম বেশি সকল নারীরই চোখেমুখে একটি আলাদা আভা চোখে পড়ে। কিন্তু, নুসরাত তো কোনও দিক থেকেই সাধারণ নন, অসাধারণ। সমাজের গতানুগতিক নিয়ম পরোয়া করেননি অভিনেত্রী। তাই কোনও ধরনের সামাজিক বন্ধনে না থেকেও সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিগত বেশ কিছু দিন ধরেই তাকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টাগ্রামে একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরাত। প্রতিদিনই নিজের ছবি তার ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন নায়িকা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না এদিন কয়েকটি নতুন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ক্যাপশন দেন, ‘ইয়োর লাভিংলি লাভ’। ক্যাপশন দেখে অনেকেরই প্রশ্ন, যশকে কি খোলাখুলি প্রেম নিবেদন করলেন অভিনেত্রী

মা হওয়ার খবর সামনে আসার পর থেকেই তাকে ঘিরে চলছে তর্ক বিতর্ক। নিখিল জৈন জানিয়েছেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরাত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তার তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। অভিনেতা যশ দাশ গুপ্তের সঙ্গে নুসরাতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়।

যদিও তা নিয়ে মুখ খোলেননি নুসরাত। এমনকি তার সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। নিজের সিদ্ধান্তে সদা অবিচল নুসরাত। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করা থামাননি তিনি। সদা পজিটিভিটির কথা বলেই এসেছেন অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সরাসরি ভালবাসার কথা বললেন নুসরাত

আপডেট টাইম : ০২:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১