ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

যে কারণে ৯ দিন শুটিং করবেন না মেহজাবীন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চেৌধুরী। অভিনয়গুণে নাটকে ভিন্ন একটি ধারা তৈরি করতে সক্ষম হয়েছেন এই নায়িকা। বিজ্ঞাপন, উপস্থাপনা, পণ্যদূত হিসেবেও দ্যুতি ছড়িয়েছেন।

উৎসব-পার্বণে মেহজাবীনের নাটকে অপেক্ষায় থাকেন দর্শক। ঈদ-বৈশাখ-পূজা সব উৎসবে তার নাটক থাকেই।

সামনে ঈদুল আজহা। বৃহৎ এই উৎসবে মেহজাবীনকে দেখা যাবে টিভি পর্দায়, এই অপেক্ষায় ভক্তরা।

কিন্তু হঠাৎ এই নায়িকা ঘোষণা দিলেন ৯ দিন শুটিং করবেন না। ঈদ সামনে রেখে তার এই ঘোষণায় অনেকেই বিচলিত হয়েছেন।

শুটিং না করার কারণও জানিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি জানান, ২৮ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত শুটিংয়ের শিডিউল বাতিল করেছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটলে কাজে ফিরবেন।

বিধিনিষেধ পালন করার ও ঘরে থাকার অনুরোধ করেছেন মেহজাবীন।

মেহজাবীন শুটিংয়ে না ফিরলেও লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার টিভি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছে বেশ কয়েকজন অভিনয়শিল্পী, নির্মাতা কলাকুশলী।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) জানিয়েছে, টেলিভিশন চ্যানেলের অনুমতিপত্র ও প্রশাসনের সহযোগিতায় তারা নাটকের শুটিং আপাতত চালিয়ে যাচ্ছেন।

এর আগে বুধবার লকডাউনের মধ্যে চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

যে কারণে ৯ দিন শুটিং করবেন না মেহজাবীন চৌধুরী

আপডেট টাইম : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১