ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

সুপারস্টার বিজয় থালাপতির সিনেমায় শাহরুখ খান!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতি । অনেকে তাকে বলিডউ সুপারস্টারদের চাইতে বড় করে দেখেন।

জানা গেছে,  ১০০ কোটি রুপি পারিশ্রমিকে নিজের ৬৫তম সিনেমা ‘বিস্ট’- এর কাজ শুরু করবেন বিজয়। নিজের জন্মদিন উপলক্ষে এ নিয়ে ঘোষণাও দেন। ইতোমধ্যে ছবিটির প্রথম লুকের পোস্টার প্রকাশ হয়েছে। যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে শোরগোল পড়ে গেছে।

আর সেই শোরগোলের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একটি খবর। তাহলো- একই ছবিতে বিজয় থালাপতির সঙ্গে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান।

সত্যতা নিশ্চিত না করতে পারলেও ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট এমন গুঞ্জনের খবর প্রকাশ করেছে।

ভারতের চলচ্চিত্র বিশ্লেষক প্রশান্ত রঙ্গস্বামীর এক টুইটের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। ওই টুইটে  প্রশান্ত রঙ্গস্বামী লিখেছেন, বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এ খবরে ‘বিস্ট’ সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। সিনেমার শুটিং শুরুর হওয়ার আগে থেকেই এর খোঁজখবর রাখা শুরু করেছেন তারা।

‘বিস্ট’-এ শাহরুখকে দেখা যাবে কি যাবে না তা পুরোপুরি নিশ্চিত না হতে পারলেও তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক অ্যাটলির নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় শাহরুখ খানের অভিনয় প্রায় নিশ্চিত। ওই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা।

সিনেমাটি নিয়ে জোর গুঞ্জন চলছে, এখানে শাহরুখের সঙ্গে দেখা যেতে পারে বিজয় থালাপতিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সুপারস্টার বিজয় থালাপতির সিনেমায় শাহরুখ খান!

আপডেট টাইম : ১০:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১