ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কাজলের সর্বোচ্চ পারিশ্রমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। হিন্দি ভাষার সিনেমাতেও নিয়মিত দেখা যায় তাকে। তার পরবর্তী সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন কাজল। এরপর থেকে কানাঘুষা চলছিল— অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ‘উমা’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। এই সিনেমার জন্য ২ কোটি রুপি নিচ্ছেন কাজল, যা তার অভিনয় ক্যারিয়ারে সর্বোচ্চ।

হিন্দি ভাষার ‘উমা’ সিনেমাটি নারী কেন্দ্রিক। এতে কাজলকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন তথাগত সিংহা। চলতি বছরের শেষে এর শুটিং শুরুর কথা রয়েছে। পুরো সিনেমার দৃশ্যধারণ কলকাতায় হবে।

সিনেমা প্রসঙ্গে কাজল বলেন, ‘এটি ম্যারি পপিন ঘরানার সিনেমা, যেখানে কল্পনার সঙ্গে বাস্তবতার মিল দেখা যাবে। আমি উমা চরিত্রে অভিনয় করছি এবং প্রস্তুতি নিচ্ছি। পরিচালক কী চাইছেন তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার ভিশনটাই তুলে ধরার চেষ্টা করছি।’

কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। এটি ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’। পাশাপাশি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কাজলের সর্বোচ্চ পারিশ্রমিক

আপডেট টাইম : ০৮:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১