ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নীরবতার আশ্রয়ে নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবনের একটি নতুন অধ্যায়ে রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি মা হতে চলেছেন। তার জীবনের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায় ও ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে। তবে কিছু বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেও, মাতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী।

অবশ্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি ছবি পোস্ট করছেন তিনি। ক্যাপশনেও বুঝিয়ে দিচ্ছেন, পরিস্থিতি যা-ই থাকুক, তিনি মানসিকভাবে ‘পজিটিভ’ আছেন। ছবিতে নজর কাড়ছে তার চেহারার পরিবর্তনও। তবে কিছু বিষয়ের উত্তর দেয়া সহজ নয়। তাই হাজারো প্রশ্নবাণকে উপেক্ষা করে নুসরত নীরবতাকেই আপাতত তার আশ্রয় হিসেবে নিয়েছেন।

তবে তিনি ঘরে বসে নেই। কিছুদিন আগে বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে একটি মলে দেখা গিয়েছিল তাকে। তারও দিনকয়েক আগে একটি ফ্যাশন শুট করেছেন তিনি।

জানা গেছে, সেই শ্যুটেও মাতৃত্ব নিয়ে আলাদা কিছু বলেননি। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিচালককে জানুয়ারি মাস নাগাদ কাজের ডেট দিতে পারবেন বলে জানাচ্ছেন তিনি। সেপ্টেম্বরে তার সন্তান জন্ম নিতে পারে। তার তিন চার মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরতে চান এই অভিনেত্রী। অন্যদিকে যশ দাশগুপ্ত চেষ্টা করছেন ছোট পর্দায় কাজের জন্য।

বিভিন্ন চ্যানেলে নাকি আবেদন পাঠিয়েছেন তার ম্যানেজার পুনম ঝা। এসভিএফের প্রাক্তন কাস্টিং ডিরেক্টর পুনমের সঙ্গে যশ সম্পর্কে ছিলেন বলেই শোনা যায়।

যশ-নুসরতের সম্পর্ক ইন্ডাস্ট্রির আর পাঁচটা প্রেমের সম্পর্কের মতো নয়। কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ধরনের সমীকরণ। আগামী দিনে কোন সম্পর্ককে কী ভাবে এগিয়ে নিয়ে যান যশ-নুসরত, তার দিকেই নজর রয়েছে সবার।

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নীরবতার আশ্রয়ে নুসরাত

আপডেট টাইম : ০১:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১