ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রথমবার অন্যের প্রযোজনায় অনন্ত জলিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রে অভিনয় জীবন শুরুর পর থেকেই নিজের প্রযোজনা সংস্থার সিনেমাতেই শুধু অভিনয় করে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। তার অভিনীত সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহও প্রবল। দীর্ঘ বিরতি দিয়েই তিনি পর্দায় হাজির হন।

তার প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ নামের একটি ছবি মুক্তির প্রক্রিয়ায় আছে। ঠিক এমন একটি সময়ে নতুন একটি ছবিতে অনন্তের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে সেই ছবির প্রযোজনা করছেন না অনন্ত। নরওয়ে, চীন ও পাকিস্তানের তিন প্রযোজক যৌথভাবে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেছেন। এই ছবিতে অনন্ত জলিলকে শুধু অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে। এটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘দ্য লাস্ট হোপ’।

এতে অভিনয় প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এই সিনেমার একজন প্রযোজক আমার পূর্ব পরিচিত। তিনিই আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এখনও বিষয়টি আলোচনার পর্যায়েই আছে। যদি এতে অভিনয় করি তা হলে এটি হবে আমার প্রথম সিনেমা, যেটি অন্যের প্রযোজনায় নির্মিত হবে। ছবির গল্প ভালো লেগেছে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তুরস্কে গিয়ে ওদের সঙ্গে আমার চূড়ান্ত আলাপ হবে। তার পরই শুটিংসহ অন্যান্য বিষয়ে মনোযোগ দেব।’

প্রসঙ্গত  এই ছবিতে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকেও দেখা যেতে পারে। অন্যদিকে অনন্তের প্রযোজনা সংস্থা থেকে ‘নেত্রী : দ্য লিডার’ নামের একটি সিনেমার নির্মাণকাজও চলমান আছে। এটিতে অনন্তের বিপরীতে অভিনয় করছেন বর্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রথমবার অন্যের প্রযোজনায় অনন্ত জলিল

আপডেট টাইম : ০১:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১