ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

কী কারণে সালমানের সঙ্গে ‘ঝগড়া’ হয়েছিল, জানালেন শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের নামকরা দুই তারকা শাহরুখ খান ও সালমান খান। তাদের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে মাঝে একটা সময় তাদের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু কী কারণে এমনটা ঘটেছিল? সেই ব্যাখ্যা দিয়েছেন কিং খান।

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি শাহরুখের একটি ফ্যান ক্লাবের পক্ষে একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, কেউ জানে না আমার আর সালমানের ঝগড়া কী কারণে হয়েছিল? কারণটা খুবই ছোট্ট। দুজনের মধ্যে কে বেশি সুখী, তা নিয়েই আমাদের তর্ক হয়েছিল।

শাহরুখ জানান, তিনিই সবচেয়ে সুখী। কারণ সারাদিন কাজের পর বাড়ি ফিরে স্ত্রীর মুখ দেখতে পান, আর সব ক্লান্তি দূর হয়ে যায়।

ঠিক তখনই শাহরুখকে থামিয়ে ভাইজান বলেন, সে আসলে আমায় পরোক্ষভাবে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে।

শাহরুখ ফের বলেন, সালমান আমায় বলেছে, সে সবচেয়ে সুখী। কারণ বাড়ি ফিরে তাকে বউয়ের মুখ দেখতে হয় না।

প্রসঙ্গত শাহরুখ ও সালমান তাদের ঝগড়ার আসল কারণটা খোলসা না করলেও গুঞ্জন রয়েছে, ২০০৮ সালে নায়িকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে নাকি তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। যদিও পরে তারা বিবাদ মিটিয়ে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কী কারণে সালমানের সঙ্গে ‘ঝগড়া’ হয়েছিল, জানালেন শাহরুখ

আপডেট টাইম : ০৩:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১