ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিয়মিত ঢাকার রাস্তায় রিকশা চালিয়েছেন নভেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ এর ট্রেলার মুক্তি পেল। অমিতাভ রেজার নতুন এই ছবিতে নায়িকা নভেরা রহমান। ছবিটির ট্রেলার প্রকাশের পর যখন কথা হচ্ছে সেটা নিওয়ে সেই সময় জানালেন এতে কাজ করার অভিজ্ঞতা।

নভেরা এই ছবিতে অভিনয় করতে গিয়ে ঢাকার রাস্তায় রিকশা চালিয়েছেন। সে রিকশা চালাতে গিয়েই মুখোমুখি হয়েছেন নানান অভিজ্ঞতার।

নভেরা বলেন, ‘রিকশা গার্ল’ ছবির কাজের জন্য অনেক কষ্ট করতে হয়েছে।  প্রথমে আমি ভেবেছিলাম, সেটের মধ্যে রিকশা চালাব। কিন্তু না, পরিচালক আমাকে রাস্তায় রিকশা চালাতে বলেছেন। এ কারণে রিকশা চালানোও শিখতে হয়ছিল। নিকেতনের রাস্তায় প্রতিদিন এক ঘণ্টা করে রিকশা চালাতাম, যা খুব কঠিন ছিল। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এক সময় চরিত্রের সঙ্গে মিশে গেছি।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিতে আমাকে দেখা যাবে সমাজের একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ের ভূমিকায়, যার নাম নাঈমা। সে গ্রামের বিভিন্ন আয়োজনে আলপনা এবং রং-তুলি দিয়ে নকশা তৈরি করে। কিন্তু একদিন বাবার অসুস্থতার কারণে নিজের স্বপ্নের জগৎ ছেড়ে তার আসতে হয় কঠিন বাস্তবতায়। শুরু করে রিকশা চালানো।

সেখানে সে লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে পুরুষের মতো বেশ নেয়। এভাবেই চলে জীবনের চাকা। ট্রেলারটি প্রকাশের পর থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে কি দর্শকের প্রতিক্রিয়া পেতে ভালো লাগে।

গুণী অভিনয়শিল্পী মোমেনা রহমানের মেয়ে নভেরা এর আগে বেশকিছু চলচ্চিত্র ও তথ্যচিত্রে ক্যামেরার পেছনে কাজ করেছেন। অভিনয় করেছেন রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন অমিতাভ রেজা।

গল্পে দেখা যাবে, মুখ্য চরিত্র ‘নাঈমা’ পরিবারকে সাহায্য করার জন্য কিছু বাড়তি আয়ের আশায় পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাটিকেই কিছু একটার সাথে ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলে নাইমা।

গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটিতে ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা পেইন্টিংকে তুলে ধরবেন অমিতাভ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হবে অ্যানিমেশনও।

উপন্যাস থেকে চলচ্চিত্রের উপযোগী চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। পরিচালকের পাশাপাশি ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিয়মিত ঢাকার রাস্তায় রিকশা চালিয়েছেন নভেরা

আপডেট টাইম : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১