ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে স্বামীর মুখোমুখি হবেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব‌্যবসায়ী নিখিল জৈনকে ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গত ছয় মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি।

গত বছরের অক্টোবরে সুরুচি সংঘের পূজায় অষ্টমীর অঞ্জলি দিতে শেষবার একসঙ্গে দেখা যায় নুসরাত-নিখিলকে। তারপর আর জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের মুখোমুখি হতে যাচ্ছেন নুসরাত-নিখিল। আগামী ২০ জুলাই এই দম্পতির দেখা হওয়ার দিন ধার্য হয়েছে। আর স্থান আলিপুর আদালত।

ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন নিখিল-নুসরাত। তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। আর এজন‌্য আদালতে মুখোমুখি হতে যাচ্ছেন এই দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে স্বামীর মুখোমুখি হবেন নুসরাত

আপডেট টাইম : ০১:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১