ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের পিঁড়িতে বসছেন সৌভিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার সৌভিক আহমেদ। আজ রোববার (৩০ মে) হবু স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে বিয়ের বিষয়টি জানান তিনি। ছবির ক্যাপশনে হবু স্ত্রীকে পরিচয় করিয়ে দেন সৌভিক। মেয়েটির নাম শিয়ানা শাবা। তার সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন এই ইউটিউবার। সৌভিক লিখেন, ‘ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। শিয়ানা সাবার সঙ্গে পরিচিত হয়ে নিন। তার সঙ্গে জীবনের মতো বাঁধা পড়তে চলেছি। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিক শুনেছেন।’

সৌভিকের হবু স্ত্রী শিয়ানা শাবা ঢাকার বাসিন্দা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। সৌভিক তার খুশির সংবাদটি প্রকাশের পর থেকেই তাদেরকে নেটাগরিকরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। সে তালিকায় রয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির, তামিম মৃধা, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও গায়িকা এলিটা করিমসহ অনেকেই।

প্রসঙ্গত, ইউটিউবের মাধ্যমে উঠে আসা সৌভিক নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে তরুণ দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। নিজেকে আলাদাভাবে চেনাতে শুরু করেছিলেন নিজ চ্যানেল ‘গান ফ্রেন্ডস’। যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সবকিছু ছাপিয়ে নিজেকে ইউটিউবার হিসেবেই ব্যস্ত রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সৌভিক।

বিডি২৪লাইভ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ের পিঁড়িতে বসছেন সৌভিক

আপডেট টাইম : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১