ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সময় এখন পরীমনির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৩১২ বার

ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরুতে তেমন একটা দ্যুতি ছড়াতে না পারলেও, যতই দিন যাচ্ছে দর্শক ও নির্মাতাদের পছন্দের তালিকায় চলে আসছেন তিনি। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সেই ধারাবাহিকতায় নতুন সংবাদ দিলেন পরীমনি।

পরীকে নিয়ে নতুন চমক দিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর এই পরিচালক পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা দিয়েছেন। তবে এটি কোনো চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা খোলাসা করনেনি কেউই। নতুন কাজের বিষয়টি একেবারে চূড়ান্ত।

এ নিয়ে পরী বলেন, ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের রসায়ন খুব ভালো। আবারো ভালো কিছু নিয়েই আমরা এক হচ্ছি। অপেক্ষায় থাকুন।

বর্তমানে পরীমনি ব্যস্ত আছেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। করোনার জন্য অনেক দিন ধরে সিনেমাটির কাজ স্থগিত ছিল। সম্প্রতি আবারো শুরু হয়েছে এর চিত্রায়ণ। গেল ২৫ মে থেকে পরীমনি ‘মুখোশ’-এর শুটিং করছেন। এর আগে পরীমনি গত মাসে চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের অবসরে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণের ছবিতেও ভক্তদের নজর কেড়েছেন রীতিমতো।

বর্তমানে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গত মার্চে। মোট কথা ঢালিউডের এই অন্ধকার সময়ে আলো ছড়াচ্ছেন পরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সময় এখন পরীমনির

আপডেট টাইম : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১