ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অক্সিজেনের ঘাটতি, দিল্লীর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব‍্যবস্থা করছেন সুস্মিতা সেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। অক্সিজেনের অভাবে রাজধানী দিল্লিতেই অনেক রোগী মারা গেছে। রোগীদের বাঁচাতে  দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে।

এমন পরিস্থিতিতে দিল্লির একটি হাসপাতালের জন্য বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।

টুইটারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, এতে দিল্লির একটি হাসপাতালের সিইও-কে অক্সিজেনের অভাবে কান্না করতে দেখা যাচ্ছে।

এরপর হাসপাতালটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অভিনেত্রী লেখেন, বিষয়টি মর্মস্পর্শী। সবখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লির হাসপাতালটির জন্য আমি বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কিন্তু মুম্বাই থেকে সেখানে পাঠানোর পরিবহন পাচ্ছি না। এই বিষয়ে কেউ সহায়তা করতে পারলে জানাবেন।

পরে তিনি জানান, আপাতত দিল্লির ওই হাসপাতাল কিছু সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছে। তাই তিনি সিলিন্ডার মুম্বাই থেকে দিল্লি পাঠানোর জন্য আরও কিছু সময় পেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অক্সিজেনের ঘাটতি, দিল্লীর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব‍্যবস্থা করছেন সুস্মিতা সেন

আপডেট টাইম : ১০:১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১