ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবারও প্রেমে পড়েছেন পরীমনি মরোক্কান গায়কের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও প্রেমে পড়েছেন। খবরটি তিনি নিজেই তার ফেসবুক পেজের মাধ্যমে জানালেন ভক্তদের। সঙ্গে ছবিও পোস্ট করেছেন পছন্দের মানুষের।

তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লামজাদের। তিনি মরোক্কের জনপ্রিয় পপ গায়ক।

পরীমনি ফেসবুক পেজে সাদ লামজাদেরের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ। জানুক দুনিয়া’। নায়িকার এই পোস্টের নিচে মন্তব্যের জোয়ার। ভক্তরা তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন সেখানে।

চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনও শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

পরীমনির ছবিতে দেখা যাচ্ছে সবুজ বোরকা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ক্যাপশনে লিখেছেন ‘ওকে বাই’।

উল্লেখ্য, পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’-এর শুটিং নিয়ে। করোনার পরিস্থিতির জন্য আপাতত এর কাজ বন্ধ রয়েছে। জানা যায়, ঈদের পর আবারও কাজ শুরু হবে।

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ও রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এছাড়া তার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সিনেমার শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আবারও প্রেমে পড়েছেন পরীমনি মরোক্কান গায়কের

আপডেট টাইম : ০১:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১