ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেত্রী রোজিনার উদ্যোগে তৈরি হচ্ছে মসজিদ, বানাতে চান চক্ষু হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। মাঝে ১৫ বছর অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি সিনেমা পরিচালনা শুরু করেছেন তিনি। সরকারি অনুদানে বানাচ্ছেন ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমা। তবে সারাবছর দেশে থাকার সুযোগ নেই তার। ১৯৯৫ সাল থেকে বছরের একটা নির্দিষ্ট সময় কয়েক মাসের জন্য আসেন বাংলাদেশে, বাকিটা সময় যুক্তরাজ্যের লন্ডনে।

গোয়ালন্দে রোজিনার নানাবাড়িতে তার উদ্যোগে তৈরি হচ্ছে মসজিদ। তাই ঢাকায় এলে নানাবাড়িতেও যেতে হয় এই অভিনেত্রীকে। এদিকে বড় নাতনি হওয়ার সুবাদে উত্তরাধিকার সূত্রে নানার কাছ থেকে গোয়ালন্দে আরেকটি জায়গা পেয়েছেন তিনি। সেখানে চক্ষু হাসপাতাল বানাতে চান এই অভিনেত্রী।

রোজিনা বলেন, ‘নানার কাছ থেকে পাওয়া বাড়িটিকে চক্ষু হাসপাতাল বানাতে চাই। চোখের আলোর জন্য চক্ষু হাসপাতাল করতে চাই।’

তিনি আরও বলেন, ‘জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই, নেই কোনো আক্ষেপ। যা আছে, তা নিয়েই আমি সন্তুষ্ট। মাঝেমধ্যে কোনো কিছু মনের মধ্যে উঁকি দিলে বোরকা পরে ঘর থেকে বেরিয়ে পড়ি। ফুটপাত ধরে হাঁটতে থাকি। পিঠা বিক্রেতা, চা–দোকানদারদের সঙ্গে কথা বলি। তাদের জীবনটা উপলব্ধি করার চেষ্টা করি। মনে হয়, আমি তো অনেক ভালো আছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেত্রী রোজিনার উদ্যোগে তৈরি হচ্ছে মসজিদ, বানাতে চান চক্ষু হাসপাতাল

আপডেট টাইম : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১