ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জিতের পর করোনায় আক্রান্ত নায়িকা শুভশ্রী গাঙ্গুলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির সংস্কৃতি অঙ্গনেও ভয়ংকর থাবা বসিয়েছে করোনাভাইরাস। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা।

সকালে খবর আসে কলকাতার নায়ক জিৎ করোনা আক্রান্ত। তিনি ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন৷

এবার জানা গেল, কলকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলীও করোনার আক্রমণের শিকার। সোশাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাচ্চা যুভান সুস্থই আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার জিতের পর করোনায় আক্রান্ত নায়িকা শুভশ্রী গাঙ্গুলী

আপডেট টাইম : ১১:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১