ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন ছবি ‘চোখ’-এর কাজ শেষ চিত্রনায়িকা শবনম বুবলীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাধীনতার মাসের শেষ প্রান্তে এসে চিত্রনায়িকা শবনম বুবলী শেষ করলেন তার অভিনীত নতুন ছবি ‘চোখ’-এর কাজ। এতে তার বিপরীতে আছেন রোশান ও নিরব। ছবিটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। নির্মাতার এটিই প্রথম ছবি। এতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই জুয়েল ভাইয়ের সঙ্গে এ ছবিতে কাজ করা নিয়ে কথা চলছিল।

গল্পটা শুনেই আমার ভালো লেগে যায়। গল্প প্রসঙ্গে আপাতত তেমন কিছুই বলব না। তবে এটুকু বলতে পারি, চোখ-এর গল্প এতটাই দারুণ, কাজের পুরোটা সময়ই আমি উপভোগ করেছি। এ ছবির রেজনি চরিত্রটি ঘিরেই ছিল আমার সব ভাবনা। শুটিংসহ যাবতীয় কাজ শেষ করেছি। আমি বিশ্বাস করি এ ছবিটি দর্শকের ভীষণ ভালো লাগবে। বাকিটা মুক্তির পর জানা যাবে।’ নির্মাতাও জানিয়েছেন, বুবলী ছবিতে দারুণ অভিনয় করেছেন। বাকিটা দর্শকরা পর্দায় দেখতে পাবেন।

এদিকে তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’ নামে একটি ছবির শিডিউল দেওয়া আছে বলে জানিয়েছেন বুবলী। করোনাকালীন লকডাউন শেষ হলেই ছবিটির শুটিং শুরু হবে। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন ছবি ‘চোখ’-এর কাজ শেষ চিত্রনায়িকা শবনম বুবলীর

আপডেট টাইম : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১