ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত অভিনেতা আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আলমগীর। ভ্যাকসিন নেওয়ার ছয় দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।

মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ার নিজস্ব ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে রুনা লায়লা বলেন, ‘আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা।

আলমগীরের মেয়ে আঁখি আলমগীর জানান, বাবাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার।

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলানগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেওয়ার পর সপ্তাহ না পেরোতেই  করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত অভিনেতা আলমগীর

আপডেট টাইম : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১