ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

টিকা নিয়েও করোনা করোনাভাইরাসে আক্রান্ত জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ টিকা নেয়ার এক মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন সে কথা। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা এবং চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।

কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব দ্রুত দেখা হবে সকলের সঙ্গে’।

গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। টিকার ডোজ নেওয়ার পরেও এ ভাইরাসে আক্রান্ত হলেন জিৎ। শুধু জিৎ নন, করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দেব, রাজ চক্রবর্তী, রুক্মিনি মৈত্র, ভারত কৌল প্রমুখ। তবে এরা সবাই এখন করোনামুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

টিকা নিয়েও করোনা করোনাভাইরাসে আক্রান্ত জিৎ

আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১