ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবারের অস্কার হবে অন্যরকম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল বসবে অস্কারের ৯৩ তম আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অনুষ্ঠান এবছর হবে একটু অন্যরকম। লাল গালিচার দুইপাশে এবছর থাকছে না ভক্তদের ভিড়। শো প্রডিউসার স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানিয়ে দিয়েছেন অতিথিদের উপস্থিত থাকতে হবে সশরীরে। তারা এটাও জানিয়েছেন যে এবারের অস্কারে থাকছে না জুম-এ অংশ নেয়ার সুযোগ।

অস্কারে অংশ নেয়ার জন্য বেশ ঝামেলাও পোহাতে হচ্ছে তারকাদের। যারা অনুষ্ঠানে অংশ নেবেন, তারা ১০ দিন করে কোয়ারেন্টাইনে থাকছেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাদের মধ্যে প্রমিজিং ইয়ং ওমেন নির্মাতা এমেরাল্ড ফেনেল, তারকা ক্যারে মুলিগান এবং রিয়াজ আহমেদ থাকেন যুক্তরাজ্যে। তাদের জন্য ‘ইউকে হাব’ এর ব্যবস্থা রাখা হয়েছে।

মহামারীর কারণে অস্কার নিয়ে প্রতিবারের মতো মাতামাতিও এবার নেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা তাণ্ডবে ফিকে হয়ে পড়েছে অস্কারের জৌলুস। প্রতিবারের মতো জমকালো নৈশভোজের আয়োজন এবছরেও থাকছে কিনা সেই বিষয়েও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবারের অস্কার হবে অন্যরকম

আপডেট টাইম : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১