ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ অভিনেতা এস এম মহসীন। রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানান, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

৭৩ বছর বয়সী গুনী এই অভিনেতা সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। এরপর তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এস এম মহসীন।

উল্লেখ্য, এস এম মহসীন বাংলাদেশের একজন বর্ষীয়ান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। বাংলা নাটকের জনপ্রিয় মুখ তিনি। চার দশক ধরে তিনি টানা অভিনয় করে আসছেন। এস এম মহসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের অনুষদের সদস্য। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রয়াত অভিনেতা।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসীন। ‘পদক্ষেপ’ শিরোনামে নাটকের মধ্য দিয়ে রেডিও নাটকে তার আত্মপ্রকাশ। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন

আপডেট টাইম : ১২:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১