হাওর বার্তা ডেস্কঃ করোনামুক্ত হয়েছেন চিত্রনায়ক ওমর সানীর পুরো পরিবার। তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী, পুত্র ফারিদন, পুত্রবধূ আয়েশা ও কন্যা ফাইজা সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ দুপুর নাগাদ এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন নায়ক নিজেই। এর আগে গতকাল ওমর সানী এক ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবার কে আল্লাহ হেফাজত করছেন আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ। ঠিক কবে আপনার পরিবার করোনামুক্ত হয়েছেন? প্রশ্ন রাখলে এই নায়ক বলেন, নিশ্চিত হয়েই ফেসবুকে দিয়েছি। সবাই করোনামুক্ত। গত ৩ এপ্রিল ওমর সানী ছাড়া তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর থেকে পরিবার থেকে আলাদা অবস্থান করছিলেন ওমর সানী।
সংবাদ শিরোনাম
করোনামুক্ত হয়েছেন মৌসুমীসহ পুরো পরিবার
-
Reporter Name - আপডেট টাইম : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- ২৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























