ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা রাখতে না পারার আফসোস সোহেল রানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশীয় চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। দীর্ঘদিন ধরেই সিনেমা সংশ্লিষ্ট সব কাজের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে কেমন আছেন তিনি?

খোঁজ নিয়ে জানা যায়, বয়স বাড়ার কারণে তার দেহে নানা রোগ বাসা বেঁধেছে। তাই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। গত দুই দিন যাবত তিনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। প্রতিদিন তার হার্ট, প্রেশার, সুগারসহ এগারোটার মতো মেডিসিন নিতে হয়।

এদিকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না জানিয়ে আক্ষেপের সুরে সোহেল রানা বলেন, ‘গত তিন বছর হলো রোজা রাখতে পারি না। মনটা তাই খারাপ। কিছু করার নেই। সময় মতো মেডিসিনগুলো না নিতে পারলে শরীরের অবস্থা আরও খারাপের দিকে যাবে।’

তবে রোজা না রাখতে পারলেও নামাজ আদায়, কোরআন তেলোয়াত করে ইবাদতে মশগুল থাকছেন এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোজা রাখতে না পারার আফসোস সোহেল রানা

আপডেট টাইম : ১০:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১