ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

করোনাভাইরাসে আক্রান্ত কবরী লাইফ সাপোর্টে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী কবরীর ছেলে শাকের চিশতী।

তিনি বলেন, ‘আমার মা বিকাল থেকে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এর বেশি কিছু বলতে পারছি না, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

গত এক সপ্তাহ ধরে তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে ৫ এপ্রিল কবরী জানতে পারেন তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে। এরপর সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় কর্তৃপক্ষ সেটা দিতে পারছিলেন না। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন তিনি। সর্বশেষ সরকারি অনুদানে নির্মিত ‘এই তুমি সেই তুমি’ নামে একটি ছবি পরিচালনা করেছেন। বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে। এরই মধ্যে নতুন ছবি নির্মাণের প্রাথমিক কাজও শুরু করে দিয়েছেন বলে যুগান্তরকে কয়েক দিন আগে জানিয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত কবরী লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১