ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বুধবার (১৪ এপ্রিল) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই তার করোনামুক্ত হওয়ার খবর প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই একটা বিষয়েই নেগেটিভ আসা ভাল জিনিস’।

চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট। সেই খবরও তিনি সোশ্যাল মিডিয়ায় জানান। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

করোনা আক্রান্ত হয়েও আলিয়া নিজেকে এবং নিজের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে উৎসাহিত করে গেছেন।

এদিকে সম্প্রতি আলিয়ার পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর টিজার মুক্তি পেয়েছে। এই ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি।

আলিয়ার কোভিড-১৯ হওয়ার কিছু দিন পরেই করোনায় আক্রান্ত হন সঞ্জয়। আলিয়ার প্রেমিক রণবীর কাপুরও মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট

আপডেট টাইম : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১