ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের জুলাই মাসে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় চিত্রনায়িকা মুনমুনের। বর্তমানে দুই সন্তানকে নিয়েই তার সংসার। কিন্তু বিচ্ছেদের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।’

মুনমুন মনে করেন, তার জীবনে যা ঘটেছে সেরকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন।

বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। কারণ সন্তানদের মানুষ করার জন্য তার অর্থের প্রয়োজন। নিয়মিত স্টেজ শো করে পরিবারের খরচ চালাতেন এই অভিনেত্রী। তবে করোনা পরিস্থিতিতে স্টেজ শো বন্ধ থাকায় জমানো টাকা দিয়েই কোনোমতে সন্তানদের নিয়ে চলছেন। সরকার যদি আবার মঞ্চে শো করার অনুমতি দেয়, তাহলে তিনি নিয়মিত সার্কাসে শো করবেন। সেই আয় দিয়ে হয়তো খেয়েপরে আরও ভালো থাকতে পারবেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে যাত্রায় অভিনয় করতে গিয়ে মোশাররফ হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে ২০০৯ সালে তিনি মোশাররফকে বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। সাবেক এই দম্পতির ঘরে সালমান ও যশ নামে ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। বর্তমানে দুই সন্তানই মায়ের সঙ্গে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

আপডেট টাইম : ০১:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১