ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হঠাৎ প্রকাশ্যে এলো কোহলি-ক্যাটরিনার রসায়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ করেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিরাট কোহলির রসায়ন প্রকাশ্যে এলো।

সম্প্রতি কোহলির বেশ আগের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ক্যাটরিনার কাছ থেকে দুই মিনিট সময় পাওয়াই তার মাঠের বাইরে সেরা অর্জন।

আনন্দবাজার জানিয়েছে, ২০০৮ সালের কথা। ভারতীয় দলে সুযোগ পেয়ে ক্রিকেট সফর শুরু করেছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরেও খেলছেন চুটিয়ে। তখন আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতেন ক্যাটরিনা। তখন থেকেই তার সঙ্গে কোহলির বন্ধুত্বের সূত্রপাত।

সেই সময় দিল্লির তরুণ ক্রিকেটার বলিউডের এই নায়িকায় বিভোর ছিলেন। একটি সাক্ষাৎকারে সেটা অকপটে স্বীকারও করেছিলেন কোহলি।

সেই সময় একটি সাক্ষাৎকারে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, ‘মাঠের বাইরে আপনার সেরা মুহূর্ত কোনটি?’

জবাবে কোহলি বলেছিলেন, ‘কোনটা আবার! ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলার মুহূর্তটা। খেলার পর ক্যাটরিনা আমার সঙ্গে অন্তত দু’ মিনিট কথা বলেছে।’

সঞ্চালিকা তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যি বলছেন?’ তার মুখের ওপর জবাব দিয়ে বিরাট তখন বলেন, ‘মিথ্যা কেন বলব বন্ধু!’

গুঞ্জন রয়েছে, এরপরও দুজনের সম্পর্ক বজায় ছিল। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। তার কয়েক বছর আগে থেকেই দুজনের প্রেমপর্ব শুরু হয়। বর্তমানে বিরাট-আনুশকার ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হঠাৎ প্রকাশ্যে এলো কোহলি-ক্যাটরিনার রসায়ন

আপডেট টাইম : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১