ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মারা গেছেন।

টানা পাঁচ দিন হাসপাতালে লাইফসাপোর্টে থাকার পর ৫০ বছর বয়সি এ তারকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর বিবিসির।

তার আসল নাম আর্ল সিমন্স। কিন্তু বিশ্বব্যাপী কোটি ভক্তের কাছে ডিএমএক্স নামেই সুপরিচিত ছিলেন তিনি।

নিউইয়র্কের হোয়াইট প্লেইনসে হার্টঅ্যাটাকে আক্রান্ত হন ডিএমএক্স। এর পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থায় নেওয়া হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিখ্যাত এই র‌্যাপারের মৃত্যুর পর এক বিবৃতিতে তার পরিবার বলেছে, তিনি ছিলেন একজন যোদ্ধা, যিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। আর্লের গান বিশ্বব্যাপী অগণিত ভক্তকে অনুপ্রাণিত করেছে।

‘পার্টি আপ’ ও ‘গেট অ্যাট মি ডগ’সহ আরও কিছু গানের মাধ্যমে র‌্যাপ জগতে তোলপাড় তোলেন ডিএমএক্স। তার প্রথম অ্যালবাম বাজারে এসেই বিলবোর্ড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়।

৫০ বছর বয়সি এ গায়ক অভিনেতা হিসেবেও পরিচিতি। তিনি ৪০টির বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘নেভার ডাই অ্যালোন’ ডিএমএক্সের অন্যতম দুই সিনেমা। এ ছাড়া টিভি অনুষ্ঠানেও তিনি নিয়মিত মুখ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ তারকা ডিএমএক্স মারা গেছেন

আপডেট টাইম : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১