ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মিঠুন চক্রবর্তীর পর এবার রোড শো করতে গিয়ে ‘বাধা’ পেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। প্রথমবার বেহালা পশ্চিম থেকে লড়বেন ‘ভূমিকন্যা’ শ্রাবন্তী। যার কঠিন লড়াই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারালেন শ্রাবন্তী। অভিযোগ, আগেই সুবিধা অ্যাপে এ দিনের রোড শোয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবেই বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

উলটোদিকে পুলিশের দাবি, অশান্তি এড়ানো-সহ একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বিনা অনুমতিতে ভোট প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। আর এতেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট ইতিমধ্যে জমাও পড়েছে বলে খবর। এদিনই সকালে হাই ভোল্টেজ বেহালা কেন্দ্রে শেষ মুহূর্তে তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। তাই বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় শেষমেশ বাতিলই হয়ে যায় সেই কর্মসূচি। এর পর মহাগুরু ও প্রার্থীদের নিয়ে ডোর-টু ডোর ক্যাম্পেনের অনুমতি চেয়েছিল তারা। সেই আবেদনেও ছাড়পত্র দেয়নি পুলিশ। এই ঘটনায় সকাল থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বেলা বাড়তেই পর্ণশ্রী থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। থানায় ভিতরেও কর্মীরা ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। সেই বিক্ষোভে শামিল হয়েছিলেন শ্রাবন্তী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

আপডেট টাইম : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১