ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিখিলকে ছেড়ে যশকে জীবনসঙ্গী করবেন কিনা, দ্বিধায় নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দিন ধরেই স্বামী নিখিলের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। আবার স্বামীকে তালাকও দিচ্ছেন না তিনি। এর মধ্যেই অভিনেতা যশের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে।

ফলে শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগাবেন নাকি তাকে বাদ দিয়ে যশকে নতুন করে জীবনসঙ্গী করবেন- এ নিয়ে টালিমহলে জোর আলোচনা চলছে।

এর মধ্যেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভারতের লাইফস্টাইল কোচ গৌর গোপাল দাসের একটি ভিডিও শেয়ার করেন নুসরাত জাহান।
ওই ভিডিওতে সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে। যার সারকথা, সমঝোতা করে যদি সম্পর্ক টিকে যায়, তবে তা করা উচিত। কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখতে যদি শুধু একজনকেই বারবার সমঝোতা করতে হয়, তা হলে সেখানেই থেমে যাওয়া শ্রেয়।

হঠাৎ সম্পর্ক নিয়ে এমন ভিডিও শেয়ার করায় ধারণা করা হচ্ছে, স্বামী নিখিলের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবেন নাকি তাকে ছেড়ে পাকাপাকিভাবে যশের কাছে যাবেন তা নিয়ে হয় তো দ্বিধাদ্বন্দ্বে আছেন নুসরাত।

তবে বিষয়টি স্পষ্ট না করলেও ব্যক্তিগত জীবনে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নুসরাত তা বোঝাই যাচ্ছে।

দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টালিগঞ্জের ওপেন সিক্রেট।

যদিও টালিউডের গুঞ্জন, স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নিখিল বা নুসরাত।

অন্যদিকে ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে নুসরাতকে। সম্প্রতি তারা ডেটেও গিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিখিলকে ছেড়ে যশকে জীবনসঙ্গী করবেন কিনা, দ্বিধায় নুসরাত

আপডেট টাইম : ১১:১৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১