ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আশাবাদী চিকিৎসকরা, সাড়া দিচ্ছেন ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বরেণ্য অভিনেতা ও সংসদ সদস‌্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ তথ‌্য নিশ্চিত করেছেন তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ।

এ প্রসঙ্গে শরৎ বলেন, ‘আব্বু ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন, একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।’বরেণ্য এই অভিনেতার রোগ মুক্তির জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জায়েদ খান।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আশাবাদী চিকিৎসকরা, সাড়া দিচ্ছেন ফারুক

আপডেট টাইম : ১১:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১