ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বরুন-নাতাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের অরুণাচল প্রদেশের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অভিনেতা বরুন ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালাল। অরুণাচল প্রদেশের তিরাপ ও লংলিয়াং জেলায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পূরণ ও ত্রাণের জন্য এক লক্ষ টাকা দান করেছেন বরুন ও নাতাশা। অরুণাচলের লোয়ার সুবানসিরি জেলার জিরো শহরের ডেপুটি কমিশনার সোমচা লোয়াং এর হাতে এক লক্ষ টাকা অনুদান তুলে দেন বরুন ও নাতাশা। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। নবদম্পতির এই কাজের প্রশংসা করছে নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ‍্যম সূত্রে খবর, মার্চে লংলিয়াং গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে এক ছয় বছরের শিশু সহ দুজন মানুষ মারা যান। আর এই মুহূর্তে অরুণাচলে আগামী ছবি ‘ভেড়িয়া’র শুটিং করছেন বরুন। তবে সদ্য বিবাহিত স্ত্রীকে মুম্বাইয়ে একা রেখে যাননি বরুণ। নাতাশাকেও সঙ্গে করে অরুণাচলপ্রদেশ নিয়ে গিয়েছেন বরুণা। শ্যুটিংয়ের ফাঁকেই তারা একান্তে বেশকিছুটা সময়ও কাটাচ্ছেন।

‘ভেড়িয়া’ ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে। ২০১৫ সালে ‘দিলওয়ালে’র পর এটা বরুণ-কৃতির দ্বিতীয় ছবি। ছবির পরিচালক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ভাইরাল ছবিগুলিতে বরুন নাতাশার সঙ্গে কৃতি ও ছবির পরিচালক অমর কৌশিককেও দেখা গিয়েছে।

উল্লেখ্য বছরের শুরুতেই ছোটবেলার প্রেম নাতাশা দালালে কে বিয়ে করেন বরুন। আলিবাগের বিলাসবহুল বিচ রিসর্ট এদিন সেজে উঠেছিল বরুন ও নাতাশার রাজকীয় বিয়ের জন্য। সকাল থেকেই ছিল সাজো সাজো রব। হলদি ও মেহেন্দি সেরেমনির পর সন্ধ‍্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুন নাতাশা। বিয়ে নিয়ে প্রথমে ঢাক ঢাক গুড়গুড় করলেও পরে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন বরুন। নাতাশার সঙ্গে সাত পাকে ঘোরার ছবিও পোস্ট করেন তিনি। তারপর থেকেই একে একে গায়ে হলুদ অনুষ্ঠান বা হলদি সেরেমনি ও মেহেন্দি অনুষ্ঠানের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন বরুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বরুন-নাতাশা

আপডেট টাইম : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১