ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই কোটি টাকা ও বিলাসবহুল গাড়ির মালিক পায়েলের মাথায় ঋণের বোঝা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। গত ২২ মার্চ মনোনয়ন পত্র জমা দিয়েছেন পায়েল। সাথে নিয়ম অনুযায়ী হলফনামায় তার সম্পত্তির খতিয়ানও দাখিল করেছেন পায়েল। সেখান থেকেই জানা যায় ২ কোটি টাকা, ১টি ফ্ল‍্যাট ও বিলাসবহুল গাড়ির মালিক বিজেপির তারকা প্রার্থীর মাথায় লক্ষাধিক টাকার ঋণের বোঝা থাকার কথা।

বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের পেশ করা হলফনামা থেকে জানা গিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তার মোট আয় ছিল ১৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৭ টাকা। দুটি বেসরকারি ব‍্যাঙ্কে রয়েছে তার অ্যাকাউন্ট। একটিতে রয়েছে ৫০ হাজার টাকা ও অপরটিতে রয়েছে ৩ হাজার ৩৭৫ টাকা। অন্য আরেকটি বেসরকারি ব‍্যাঙ্কে ১১ হাজার টাকা রয়েছে পায়েলের। সেভিংস, ফিক্সড ও টার্ম ডিপোজিট মিলিয়ে মোট সাতটি ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা রয়েছে পায়েলের। ৩৯ লক্ষ ৫২ হাজার টাকার জীবনবিমা ও এনএনএস রয়েছে তার। মোট ৭১ লক্ষ ৫৮ হাজার ৩০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে পায়েলের।

মোট ৫৬ গ্রাম সোনার মালকিন পায়েল। আরবানা কমপ্লেক্সে ১৬ হাজার বর্গফুটের একটি ফ্ল‍্যাট ও ১৬ লক্ষ টাকার একটি বিলাসবহুল অডি গাড়ি রয়েছে অভিনেত্রীর। প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার টাকার সম্পত্তির মালিক পায়েল। তবে মাথায় ঋণের বোঝাও রয়েছে তার। ৫৯ লক্ষ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহ ঋণ রয়েছে পায়েলের।

বর্তমানে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বিজেপির এই তারকা প্রার্থী। প্রচারে বেরিয়ে দেওয়াল লিখতেও দেখা গিয়েছে তাকে। রঙ তুলি নিয়ে আঁকেন পদ্মফুল। দেওয়াল লিখনের পর স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পায়েলকে। তিনি বলেন, অন্যান্যদের মতো ভোটে জিতে উধাও হয়ে যাবেন না। স্থানীয় মানুষদের সুখ দুঃখে পাশে থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুই কোটি টাকা ও বিলাসবহুল গাড়ির মালিক পায়েলের মাথায় ঋণের বোঝা

আপডেট টাইম : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১