ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। কিছু শারীরিক জটিলতার কারণে এ অভিনেত্রীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ‌্য নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী আপা। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সবাই আপার জন‌্য দোয়া করবেন।’

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কবরী ‘এই তুমি সেই তুমি’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। সরকারি অনুদানের এ সিনেমায অভিনয়ও করছেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই সাবেক সংসদ সদস্য।

১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমার মাধ‌্যমে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

আপডেট টাইম : ০৮:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১