ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন। সম্প্রতি তিনি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, করোনা সংক্রমণে এস এম মহসীন স্যারের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সোমবার (০৫ এপ্রিল) ইমপালস হাসপাতালে নেওয়া হয়।

এস এম মহসীনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সঙ্গে থিয়েটার দল ড্রামা সার্কলেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।

এস এম মহসীন দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন আইসিইউতে

আপডেট টাইম : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১