ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিরোধী দলে থেকেও প্রেমিকাকে টিপস দিচ্ছেন বনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের অভিনয়শিল্পী বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এ খবর কারো অজানা নয়। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাওয়া বইছে। গত মার্চের মাঝামাঝি সময়ে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন বনি সেনগুপ্ত। আর তার প্রেমিকা কৌশানী যোগ দেন তৃণমূলে।

রাজনীতিতে নাম লেখিয়ে কৃষ্ণনগর উত্তর আসন থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন কৌশানী মুখার্জি। বনি সেনগুপ্ত প্রার্থী না হলেও বিজেপির হয়ে প্রচারে ব‌্যস্ত সময় পার করছেন। দুজনের দুটি মন এক থাকলেও রাজনীতি তাদেরকে ভাগ করে দিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে কী তারা পরস্পরকে সহযোগিতা করছেন না?

দুজনের দুটি দল—এতে আপনাদের ব‌্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়ছে কিনা? জবাবে বনি সেনগুপ্ত বলেন, ‘যশ-নুসরাত যদি পারেন আমরা নয় কেন? আমি বলে দিয়েছি, রাজনীতি রাজনীতির জায়গায়। ঘরের ভেতরে তার কোনো স্থান নেই। আগে আমরা সবাই যেভাবে থাকতাম, সেভাবেই থাকব। তাতে কৌশানীরও সম্মতি রয়েছে।’

২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন কৌশানী। অভিষেক চলচ্চিত্রে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন এই নায়িকা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ ও ‘জিও পাগলা’ সিনেমাতেও বনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিরোধী দলে থেকেও প্রেমিকাকে টিপস দিচ্ছেন বনি

আপডেট টাইম : ০২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১