ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঢাকা ফিরেই করোনার টিকা নিলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল মাসের শুরুর দিক থেকেই ঢাকার অদূরে পাবনাতে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সেখানে শুটিং শেষ করে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন এ নায়ক। আর ফিরেই প্রথমে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন এ ঢালিউড সুপারস্টার। সোমবার দুপুর ১ টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন তিনি।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান শাকিব খানের করোনার ভ্যাকসিন গ্রহণের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখি। তিনি হাসিমুখেই ফিরে গেছেন। যাওয়ার আগে জানিয়েছেন, কোনো সমস্যা নেই।

পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান আরও বলেন, এটি শাকিব খানের করোনার প্রথম ভ্যাকসিন। জুনের প্রথম সপ্তাহ নাগাদ তাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হবে।

শাকিব খান বলেন, আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু লম্বা সময় শুটিংয়ে ঢাকার বাইরে ছিলাম বিধায় নেয়া হয়নি। শিগগিরই দেশের বাইরে যেতে হবে। এজন্য ভ্যাকসিন নেয়াটা অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নেয়ার সময় মোটেও টের পাইনি। ভ্যাকসিনের অপেক্ষা করতে করতে কর্তব্যরত চিকিৎসক জানান টিকা প্রদান শেষ! এতো সহজ! অবাক হয়েছি। পরে হাসপাতালের পরিচালক মহোদয় পর্যবেক্ষণে রেখেছিলেন। সবকিছু স্বাভাবিক রয়েছে। এত চমৎকার পরিবেশ ও সহজভাবে ভ্যাকসিন দেয় ভাবতে পারিনি। হাসপাতালের কর্মকর্তারা খুবই আন্তরিকতার সাথে ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঢাকা ফিরেই করোনার টিকা নিলেন শাকিব খান

আপডেট টাইম : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১